উজিরপুরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নভেম্বর ২৪ ২০২৫, ১৬:৪২

আমার বরিশাল ডেস্ক,
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার  উজিরপুর উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন।
২৪ নভেম্বর দুপুর ১২ টার দিকে উজিরপুর উপজেলা পরিষদের অভ্যন্তরে ইউনি ব্লক রাস্তা নির্মাণ,উপজেলায় আগত সেবাগ্রহীতাদের জন্য নির্মিত ওয়েটিংরুম ও উপজেলা পরিষদ কনফারেন্স রুমের সংস্কার ও  আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, বরিশাল আসন উজিরপুর-বানারীপাড়া জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাষ্টার আব্দুল মান্নান, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন, বিএম রবিউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এ উন্নয়ন মূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এছাড়াও তিনি উজিরপুর উপজেলায় বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপজেলার সার্বিক খোঁজ খবর নেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন।
সংবাদটি শেয়ার করুন....