অপরদিকে দুপুর সাড়ে ১২টায় উপজেলার প্রতাপ এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি দুর্ঘটনায় আয়ফুল বেগম (৭০) নামে এক পথচারী গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। নিহত আয়ফুল বেগম ঢাপর এলাকার মৃত কাছেম আলী হাওলাদারের স্ত্রী।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, “দুপুরে প্রতাপ এলাকায় এক নারী নিহত হয়েছেন। বিকেলে বাস ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। উভয় দুর্ঘটনায় নিহতদের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।”
