আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

নভেম্বর ০৫ ২০২৫, ১৮:৫০

আমার বরিশাল ডেস্ক,

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে বসে আওয়ামীলীগের নেতা-কর্মীরা মারধর করে তার মটরসাইকেল ভাংচুরসহ ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই মামলার আসামী রাজিহার ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদককে বড় বাসাইল থেকে মঙ্গলবার রাতে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে বুধবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন....