নারীর প্রতি সহিংসতা বন্ধে পটুয়াখালীতে কর্মশালা
নভেম্বর ৩০ ২০২২, ১৯:০৪
সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ নারীর প্রতি সহিংসতা বন্ধে পটুয়াখালীতে বিওআইএস এর আয়োজনে “এডভান্সিং ইয়ুথ এক্টিভিজম টু এড্রেস জেন্ডার বেইসড ভায়োলেন্স” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০শে নভেম্বর পটুয়াখালী স্কাউট ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় তরুণ সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এনজিও কর্মী, বাজার ব্যবস্থাপনা কমিটি ও পরিবহন সেক্টরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় আরো যৌথভাবে এতে সহায়তা করে জাতীয় মানবাধিকার কমিশন, ইউএনডিপি, সিআরআই এবং ইয়ং বাংলা।
কর্মশালার অংশগ্রহণকারি সাবরিনা মেহেজাবিন স্বর্না বলেন, এর মাধ্যমে আমরা তরুণীরা জানতে পেরেছি আমাদের অধিকার এবং নিরাপদ চলাচল নিশ্চিতে কিভাবে সম্মেলিত উদ্যোগ গ্রহণ করতে।
বিওআইএসের প্রকল্প পরিচালক ইলমা আসলাম বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে আমরা শহর থেকে প্রান্তিক জনগোষ্টির সকল তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। এই কর্মশালার মাধ্যমে তরুণদের এবং বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের কাছে সেই বিষয়টি তুলে ধরতে পেরেছি যা নারীর চলার পথ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
