বরিশালে শিক্ষকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

অক্টোবর ২০ ২০২৫, ১৯:৪৪

আমার বরিশাল ডেস্ক,

বরিশাল  ॥ শিক্ষা ব্যবস্থা প্রণয়নের তালিকায় সংস্কার প্রস্তাব ও শিক্ষকদের দাবিসমূহ উপস্থাপন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। সংগঠনটির পক্ষ থেকে শিক্ষক সমাজের দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যা সমাধানের দাবিতে প্রধান উপদেষ্টার ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২০অক্টোবর) বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর মাধ্যমে এ স্মারকলিপি প্রধান করা হয় ।

স্মারকলিপিতে বলা হয়, দেশের শিক্ষা ব্যবস্থার মৌলিক ত্রুটি দূর করতে হলে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের মধ্যে সমন্বিত সংস্কার প্রয়োজন। এতে একটি সৎ, দক্ষ, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক সমাজ গড়ে উঠবে।
তাদের ৭ দফা দাবি গুলো হচ্ছে-
১.বাড়ি ভাড়া ৪৫% নির্ধারণ করতে হবে।
২. চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা প্রদান করতে হবে।
৩.শতভাগ উৎসব ভাতা দিতে হবে।
৪.প্রস্তাবিত ১০৯৮ ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্ত করতে হবে।
৫.নন-এমপিও শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে হবে।
৬. অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে।
৭.বৈরাচারী সরকারের আমলে এমপিওভুক্ত শিক্ষকদের যাদের পাওনা বকেয়া রয়েছে, তা দ্রুত আদেশে নিষ্পত্তি করতে হবে।

শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় সরকারের উদ্যোগে শিক্ষাক্ষেত্রে নানা পরিবর্তন এসেছে, কিন্তু এখনো শিক্ষক সমাজ তাদের ন্যায্য মর্যাদা ও আর্থিক নিরাপত্তা থেকে বঞ্চিত। ফেডারেশনের মতে, শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হলে শিক্ষকদের পেশাগত মর্যাদা নিশ্চিত করা অপরিহার্য।

তারা আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার মৌলিক উন্নয়ন ও শিক্ষকবান্ধব সংস্কার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবে।

সংবাদটি শেয়ার করুন....