উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “দিনাজপুর জেলা পুলিশ সুপারের দফতর থেকে আমাদেরকে মৌখিকভাবে গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে তাকে বিরামপুর থানায় রাখা হয়েছে।”
ওসি আরও জানান, “এখনো পর্যন্ত উজিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয় সূত্র দাবি করছে, ইকবাল অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করছিলেন। সীমান্তে তার আচরণ ও অবস্থান সন্দেহজনক হওয়ায় নিরাপত্তা বাহিনী তাকে আটক করেছে।
এই ঘটনার পর উজিরপুর ও আশপাশের এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এপর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
