অপারেশন ‘ডেভিল হান্ট’-এর আওতায় এই অভিযান পরিচালনা করেন মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির।
সোমবার নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লা উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
এছাড়া উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য সোহেল মেম্বার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদে আছেন।
গ্রেপ্তার দুই নেতাকে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির জানান, আসামিরা বন সংরক্ষণ আইন অমান্য মামলা ও পুলিশ এসল্ট মামলায় ওয়ারেন্টভুক্ত থাকায় গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অপারেশন ‘ডেভিল হান্ট’-এর আওতায় অভিযান অব্যাহত থাকবে।
