মেহেন্দিগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন
অক্টোবর ০৮ ২০২৫, ২১:১৪
ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ : মেহেন্দিগঞ্জ উপজেলার ১৩ নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে বুড়িরপুল বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কার্যালয় উদ্বোধন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান তালুকদার। সার্বিক পরিচালনায় ছিলেন ওই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মাঝি।
গিয়াস উদ্দিন দিপেন বলেন, “এখান থেকেই ওয়ার্ডের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে কীভাবে সুসংগঠিত করা যায় সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।”
তিনি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, “দলের কেউ শালিস বিচারে যাবেন না। দলের নির্দেশ অপমান্য করে শালিস বিচারে যাওয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
