ছাত্রলীগের শীর্ষপদ প্রত্যাশীদের ফরম সংগ্রহ শুরু
নভেম্বর ৩০ ২০২২, ১১:৪৩
অনলাইন ডেস্ক :: বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের ফরম সংগ্রহ ও জমা দেওয়ার দিন তারিখ জানানো হয়েছে। সংগঠনটির সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সুমন, নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম টিটন ও শামস-ই-নোমান এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন।
ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের আজ ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ছাত্রলীগের অনলাইন কমিউনিটি ওয়েবসাইট https://bsl.community থেকে ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্র সংযুক্ত করে নির্বাচন কমিশন বরাবর জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হলো।’
রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আমার বরিশাল/ আরএইচ
