আ’লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধতা তুলে নেবার কোন সম্ভাবনা নেই- আসিফ নজরুল

অক্টোবর ০১ ২০২৫, ১৫:৪০

আমার বরিশাল ডেস্ক,

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধতা তুলে নেবার কোন সম্ভাবনা নেই। বরং সংগঠন হিসেবেও, এরইমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি আজ বরিশালে দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের একথা বলেছেন।

আজ বুধবার (০১অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান।

আসিফ নজরুল আরো বলেছেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ মুখর পরিবেশেই শারদীয় দুর্গা উৎসব উদযাপন করছে। অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিলো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে, পাহাড়কে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্খা নেয়া হবে বলে জানান তিনি। বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ তুলে নেবার বিষয়ে যা কিছু বলেছেন তা থিউরিটিক্যাল। তবে, আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও হবার সম্ভাবনা নেই বলে জানান তিনি।

আরো বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে রাজনৈতিক দলের সংযোগ ছাড়া সম্ভব নয়। তারপরও সাধারণ এবং সরকারী অধ্যাদেশ দিয়ে যেগুলো সম্ভব তা সংস্কার করেছি। আর ফেব্রুয়ারীর প্রথমার্ধে জাতীয় নির্বাচনের কথা আমাদের প্রধান উপদেষ্টা নির্ধারিত করেছেন তা ঠিকই সময়েই হবে। নির্বাচন দিয়েই আমরা চলে যেতে চাই।

তিনি উল্লেখ করেন, এবারের দুর্গা পূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে। আমরা বলতে চাই এদেশে সবার সমান অধিকার। এক্ষত্রে ব্যতয় ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

এর আগে দুপুরে বরিশাল সার্কিট হাউজে পৌঁছে নগরীর নতুন বাজার সংলগ্ন শংকর মঠ পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাত ও কুশল বিনিময় করেন।

বরিশাল
০১-১০-২৫

সংবাদটি শেয়ার করুন....