মোবাইল ফোন চুরি ॥ ভিডিও ডকুমেন্ট দিয়ে ব্লাকমেইল

সেপ্টেম্বর ৩০ ২০২৫, ০২:৪৩

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ চুরি হওয়া ও হরিয়ে যাওয়া মোবাইল ফোন থেকে ভুক্তভোগী মোবাইল মালির ব্যক্তিগত ছবি ও ভিডিও দিয়ে জিম্মি করে একটি দুষ্কৃতিচক্র বিভিন্ন সময় ফোন করে মোটা অংকের টাকা দাবি করে আসছেন বরিশাল নগরীর পলাশপুর রহমানিয়া ক্বিরাতুর কোরআন মাদ্রাসা ও পাবলিক এতিমখানার পরিচালকের কাছে। দুষ্কৃতিচক্রটির দাবিকৃত অর্থ দিতে রাজি না হওয়ায় মোবাইলের মধ্যে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিও সহ ডকুমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ভয় দেখিয়ে ভুক্তভোগী মাওলানা নুরুল ইসলাম ফিরোজীকে।

 

এঘটনায় ভুক্তভোগী ফিরোজী কাউনিয়া থানায় একে একে প্রায় ৪/৫ বার সাধারন ডায়েরী করেছেন। ভুক্তভোগী ফিরোজী জানান, কাউনিয়া থানাধীন এর পলাশপুর কাজীর গোরস্থান এলাকা একটি ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন তিনি। হঠাৎ মার্চ গভীর রাতে বাসা চুরি করে মোবাইল সহ যাবতীয় মালামাল চুরি করে নিয়ে যায়। পরে এবিষয়ে কাউনিয়া থানায় একটি সাধারন করেন।এছাড়াও পলাশপুর রহমানিয়া এতিমখানা ও মাদ্রাসা এর প্রতিষ্ঠাতা পরিচালকের ছেলে মোঃ রাসেল হাওলাদার উক্ত মাদ্রাসার সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছে।

 

পলাশপুর সূর্য হাসি ক্লিনিক রোড কালাম স্টোর এর বিপরী গলির কবির হোসেন এর বাড়িতে ভায়াটিয়া হিসেবে বসবাস থাকাকালীন গত ২৫/০২/২০২৫ আমার ছেলে ও তার পরিবারের সকল সদস্যরা আমাদের গ্রামের বাড়ি রাজাপুর বড়াতে যান। সেই সুযোগে আমার ছেলের বাসায় চুরি হয়। তিনি আরো বলেন, পরে এসে দেখতে পাই ঘরে থাকা নগদ ১,৫৫,০০০/- টাকা, স্বর্ণের চেইন ১টি যাহার ওজন অনুমান ৪ আনা, রুপার চেইন ১টি, র্টাস একটি মোবাইল ফোন, মাদ্রাসার প্রযোজনীয় গুরুত্বপূর্ন কিছু কাগজপত্র এবং মালামাল নিয়া যায়। এতে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ক্ষতি সাধন হই।

আমাদের ধারনা অজ্ঞাতনামা চোর বা চোরেরা উক্ত মালামাল চুরি করে নিয়া যায়। এবিষে থানায় জিডি নং-৫২১ করা হয়। ২০২৪ সালের জুলাই মাসে ৭ তারিখ নতুন বাজার বসে আজ্ঞাত স্থানে একটি স্মার্ট ফোন হারিয়ে যায়। পরে থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। যার জিডি নং-৪৮৮।

এখন আবার নতুন করে চোর-দুষ্কৃতিচক্রটি চুরি করে নিয়ে যাওয়া মোবাইল ফোনে থাকা ডকুমেন্ট দিয়ে আমাকে ফোন করে জিম্মি করেন এবং ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ দাবি করেন। আমি উক্ত ঘটনায় সড়িত দুষ্কৃতিচক্রটির বিচারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। যাতে প্রশাসন তদন্তের মাধ্যমে দুষ্কৃতিচক্রটি বেড়িয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন....