বরিশালে মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৯ ২০২৫, ১৭:১৭

আমার বরিশাল ডেস্ক,

বরিশালে অনুষ্ঠিত হয়েছে দক্ষিণাঞ্চলীয় মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা । আজ সোমবার সকাল দশটায় নগরীর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: ওবায়দুল্লাহ।

অনুষ্ঠানে দক্ষিণাঞ্চলের প্রতিনিধিত্বশীল মৃৎশিল্পী ছাড়াও, রাজশাহী, টাঙ্গাইল, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও ময়মনসিংহের ৬৫ জন মৃৎশিল্পী বৃন্দ অংশ নেন। এসময় মৃৎশিল্পে নিরবিচ্ছিন্ন কাজের জন্য এক জনকে আজীন , ১১ জনকে বিভিন্ন বিভাগসহ মোট ৬৫ জনকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে সকাল দশটায়, উদ্বোধনী সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবে সংগীতাঞ্জলি, প্রান্তিক সঙ্গীত বিদ্যালয় ও চারুকলার বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা পরিষদের এটি ১৬ তম আয়োজন। তারা মনে করেন বাংলাদেশে মৃৎ শিল্পের ইতিহাস অত্যন্ত প্রাচীন। সুলভ মাটি, নদী কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা ছাড়াও দক্ষ মৃৎশিল্পীরাই টিকিয়ে রেখেছে এই শিল্পটিকে। তাই তাদের সন্মান ও কল্যাণের জন্যই এই এ আয়োজন তাদের।

সংবাদটি শেয়ার করুন....