এটি গত ৩১ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি, যখন একদল বিক্ষুব্ধ ব্যক্তি জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়েছিলেন। তখনও পুলিশ জলকামান ও লাঠিপেটা ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর-আগুন
সেপ্টেম্বর ০৫ ২০২৫, ২০:৩৩
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যার পর বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটে গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে শাহবাগে সংহতি সমাবেশের পর। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা পরে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দেন এবং এ সময় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
