পটুয়াখালীতে গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক

নভেম্বর ২৯ ২০২২, ১৪:৫৫

আমার বরিশাল ডেস্ক,
সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ পটুয়াখালীতে গোয়েন্দা পুলিশের অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। আটককৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী।

সোমবার (২৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই নজরুল ইসলাম শাখারিয়া-আমখোলা এলাকা থেকে তাদের আটক করেন। এসময় মাদকের সঙ্গে জড়িত থাকায় সেলিমের স্ত্রী ফলোয়ার বেগমকেও আটক করেন পুলিশ। আটককৃত সেলিম মিয়ার বিরুদ্ধে গলাচিপা থানায় এক ডজন মাদক মামলা রয়েছে।

 

ডিবি পুলিশের ওসি বলেন-আটককৃতরা র্দীঘদিন থেকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে মাদক দ্রব্য এনে পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করতো।এমন তথ্য গোপন সুত্র তাদের নিশ্চিৎ করলে তারা অভিযানে ওৎপাতে।

সোমবার দিনভর ওৎপেতে মো. সেলিম মিয়া ও তার স্ত্রী ফলোয়ার বেগম কে হাতেনাতে আটক করে। অভিযানকালে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ১০৭ পিচ ইয়াবা উদ্ধার হয়। সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলে জানান পুলিশ।

সংবাদটি শেয়ার করুন....