রোববার (১০ আগস্ট) বেলা ১২ টায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) বরিশাল বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা বলেন, ‘দুগ্ধ খাতে যথেষ্ট উদ্যোগ নিলে, বিনিয়োগ করলে, বেসরকারি সংগঠনগুলো এগিয়ে এলে এবং সরকার সহযোগিতা করলে আমরা নিজেরাই দুধের উৎপাদন বাড়াতে পারবো।’
তিনি বলেন, ‘প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আগামীতে দুধ ও মাংস উৎপাদন অনেক বাড়বে। উৎপাদন বাড়লে দেশে প্রাণিজ আমিষের যে ঘাটতি আছে, তা পূরণ করা সম্ভব হবে।’
উপদেষ্টা আরো বলেন, ‘নিরাপদ খাদ্য ও নিরাপদ আমিষের যোগান আমাদের নিশ্চিত করতেই হবে। এটি করলে আমরা বাংলাদেশে শুধু খাদ্য সমস্যা নয়, স্বাস্থ্য সমস্যাও দূর করতে পারব।’
প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত কর্মশালায় জেলা ও বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা এবং বরিশাল বিভাগের সব কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।