কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ ও ট্রলার

আগস্ট ০৭ ২০২৫, ২১:৩৯

আমার বরিশাল ডেস্ক,
কুয়াকাটা প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এফবি সাগরকন্যা ট্রলার ও নিখোঁজ জেলে ইদ্রিস (৫০)-এর মরদেহ ভেসে এসেছে। তিনি কলাপাড়ার মধুখালীর বাসিন্দা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ডিসি পার্ক সংলগ্ন সাগরে লাশ ও ট্রলারটি দেখতে পেয়ে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে তার ভাতিজা সাগর লাল গেঞ্জি ও কালো প্যান্ট দেখে লাশ শনাক্ত করেন।

২৬ জুলাই গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তখন ১৫ জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়, ৬ জন নিখোঁজ ছিলেন। ইতোমধ্যে ২ জনের মরদেহ উদ্ধার হলেও এখনো ৪ জন নিখোঁজ রয়েছেন।

নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন....