মানবাধিকার ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে “নাগরিকতা” বিষয়ক সভা

জুলাই ২৯ ২০২৫, ১৮:২৩

আমার বরিশাল ডেস্ক,

আরিফ হোসেন ॥ মানবাধিকার ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে “নাগরিকতা” শীর্ষক বিষয়ে নিয়ে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে জনগণের অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) নগরীর আমির কুটির লেন আভাস প্রশিক্ষণ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় পর্যায়ে মানবাধিকার চর্চা বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ, এবং নারী ও যুবকদের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের উপর গুরুত্ব আরোপ করা হয়।

আইন অধিকার সুরক্ষা ও জবাবদিহিতা বৃদ্ধিতে নাগরিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বক্তারা।

“জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী, পুরুষ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি” এই লক্ষ্যকে সামনে রেখে নাগরিকতা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পটি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর টেকনিক্যাল সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা আভাসের বাস্তবায়নে বরিশালে “নাগরিকতা” শীর্ষক বিষয় নিয়ে দিনব্যাপী অবহিতকরণ ও উন্মুক্ত আলোচনা করা হয়।

সভায় স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন নাগরিকতা প্রকল্পের (আভাস) প্রোগ্রাম ডাইরেষ্টর আফরোজা বিলকিস।

উন্নয়ন সংস্থা আভাসের প্রোগ্রাম ডাইরেক্টর কমিউনিকেশন শহিদুল ইসলাম প্রকল্পের বিস্তারিত উপস্থাপনা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সারসংক্ষেপ সংক্ষেপে তুলে ধরে সভার সভাপতিত্ব করেন।

“নাগরিকতা” শীর্ষক সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান। সভায় সার্বিক সহযোগীতা করেন আভাসের “নাগরিকতা” প্রকল্পের প্রজেক্ট অফিসার কান্তা দে ও নাহার আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল কার্যালয়ের উপপরিচালকের মেহেরুন নাহার মুন্নি, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, বরিশাল উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল আলম, সায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল কবির, কাউনিয়া থানার এস আই হরজিৎ মন্ডল, শেবাচিমের ওসিসি বিভাগের দায়িত্বে থাকা এস আই আঃ জলিল, কোতয়ালী থানার এএস আই রুমা পারভীন, সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার বিশ্বাস, টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নূর হোসেন, মথুরানাথ পাবলিক স্কুল এর প্রধান শিক্ষক মামুন হোসাইন, বিজয় টিভি ও আমার সংবাদ পত্রিকার ব্যুরো প্রধান আরিফ হোসেন সহ বরিশাল সিটি ও চারটি সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রধানরা, সুশিল সমাজ, গনমাধ্যমকর্মী, আইন সহয়তা কেন্দ্রের এ্যাডভোকেট, আভাসের নাগরিকতা প্রকল্পের নারীদের সহয়তা কেন্দ্রের এ্যাডভোকেট বিভিন্ন সমাজিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

সভায় বক্তারা মানবাধিকার রক্ষা এবং সরকারি সেবার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন, যেখানে নাগরিক সমাজের অংশগ্রহণ অপরিহার্য।

মানবাধিকার সংগঠন, যেমন আইন ও সালিশ কেন্দ্র (আসক), নাগরিক সমাজের সঙ্গে নিয়মিত মতবিনিময় এবং রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য কাজ করছে বলে বক্তারা জানান।

সংবাদটি শেয়ার করুন....