বিসিসি’র সাবেক কাউন্সিলর জয়নাল গ্রেফতার
জুলাই ১৫ ২০২৫, ১১:১০
আমার বরিশাল ডেস্ক,
বরিশাল ॥ রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা ও ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপি অফিস ভাঙ্গচুর সহ রাজনৈতিক মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর কোতয়ালী পুলিশ তাকে গ্রেফতার করে।
১৪ জুলাই ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীনকে আদালতে প্রেরণ করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
অপরদিকে জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া মামলার বাদি আলামিন কে গ্রেফতার করেছে পুলিশ।
গণধিকার অধিকার পরিষদের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল সদর থানার জিআরও এনামুল হক।
বরিশাল
১৫-০৭-২৫
