উজিরপুরের সাকরালে ফের সড়ক দুর্ঘটনা,আহত-২
জুলাই ১৩ ২০২৫, ১৭:৩৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার পরমান্দাসাহা গ্রামে মাইক্রোবাসের চাপায় দুই যাত্রী গুরুতর আহত হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার পরমানন্দসাহা সংলগ্ন সাকরাল এলাকার মিজানুর রহমানের দোকানের সামনে পাকা রাস্তার উপরে ১৩ জুলাই বেলা সাড়ে ১১ টায় ভ্যান যোগে উজিরপুর আসার সময় একই দিক হতে আসা একটি হাইস মাইক্রো যার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো, চ -২৯-৭৭১৫ গাড়িটি ওভারটেক করতে গিয়ে ভ্যানের সাথে দুর্ঘটনা ঘটে।
এতে ভ্যানে থাকা দুই যাত্রী আহত হয়। আহত’রা হলেন উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের ওহাব আলীর ছেলে সবুজ হোসেন (৫৭), বরিশাল জেলার মৃত শামসুল হকের ছেলে মোঃ ইমরান মিয়া। স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে ইমরান হোসেনের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাঃ তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
