বরিশালে ফল মেলার শুভ উদ্বোধন

জুন ২৫ ২০২৫, ২১:২১

আমার বরিশাল ডেস্ক,

আমার বরিশাল ডেস্ক : বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে বুধবার খামার বাড়ি প্রাঙ্গনে ৩ দিনব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোসাম্মৎ মরিয়ম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিকসহ আরও অনেকে।

শুরুতে অতিথিরা তিন দিনব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন করেন পরে অতিথিরা দেশীয় প্রজাতির বিভিন্ন ফলের স্টলসহ কৃষির বিভিন্ন উদ্ভাবনী ফসলের স্টল পরিদর্শন করেন। ফল মেলা চলবে আজ থেকে ২৭ জুন পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন....