বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠণ

জুন ২১ ২০২৫, ১৭:১৭

আমার বরিশাল ডেস্ক,

প্রেস বিজ্ঞপ্তি: পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) এর সাধারণ সভা শনিবার (২১ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দ্বিতীয় অধিবেশনে আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠণ করা হয়েছে। বিদায়ী সভাপতি দৈনিক সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরী নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সভাপতি হিসেবে নিকুঞ্জ বালা পলাশকে (আমার দেশ), শাহীন হাসানকে (বাংলা ভিশন) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি এম জহির (সকালের সময়), কোষাধ্যক্ষ মর্তুজা জুয়েল (দিপ্ত টিভি), দপ্তর সম্পাদক খোকন আহম্মেদ হীরা (জনকণ্ঠ), প্রচার সম্পাদক আরিফ হোসেন (বিজয় টিভি ও আমার সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাঈদ পান্থ (চ্যানেল আই), সদস্য সুমন চৌধুরী (সমকাল), এম মিরাজ হোসাইন (বনিক বার্তা), আযাদ আলাউদ্দিন (নয়াদিগন্ত), সুখেন্দু এদবর (একুশে টেলিভশন), নাসির উদ্দিন (যুগান্তর)।

এর আগে সাধারণ অধিবেশনে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন, কে এম এনায়েত হোসেন, খান রফিক, এম সুহাদ, অপূর্ব অপু, মর্তুজা জুয়েল, আরিফুর রহমান, এম লোকমান হোসেন,এম কে রানা, আরিফুল ইসলাম, ফাহিম ফিরোজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....