নগরীর নতুন বাজার এলাকায় অগ্নিকান্ড
নভেম্বর ২৭ ২০২২, ২৩:৪৮
আমার বরিশাল ডেস্ক,
সুমন নিশাত ॥ নগরীর নতুন বাজার এলাকায় কাটনের স্তুুপ থেকে অগ্নিকান্ড ঘটনা ঘটছে। রবিবার দুপুর ১২ টার দিকে ঐ এলাকায় পরিত্যাক্ত জায়গায় কাটুনের স্তুপ থেকে অগ্নিকান্ড সূত্র সৃষ্টি হয়।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের টিম ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। কাগজ ও ভাঙ্গারী ব্যবসায়ী শেখ আঃ গফফার জানান অনেক দিন যাবত এখানে কাটন রাখা হয়।
কিন্তু এরকম ঘটনা আগে হয়নি। তবে আমার মনে হয় কেবা কারা বিড়ি-সিগারেট খেয়ে ফালানোর কারনেই এমন ঘটনা ঘটছে। এ বিষয়ে জানতে চাইলে বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মোঃ আঃ মান্নান (ষ্টেশন মাস্টার) তিনি জানান তাৎক্ষনিক না আসলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো। তবে এখন সংঙ্খা মুক্ত।
