বঙ্গবন্ধুর সমাধিতে আবুল হাসানাত আব্দুল্লাহর শ্রদ্ধা

নভেম্বর ২৭ ২০২২, ২১:৪৭

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তার ভাগ্নে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আব্দুল্লাহ।

রবিবার (২৭ নভেম্বর) গোপলগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধে এ শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত করেন তিনি। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এছাড়া কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য মঈন আব্দুল্লাহ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য আশিক সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....