আওয়ামীলীগ কৃষি ভর্তুকি দিয়ে কৃষকদের সুবিধা দেয়, এমপি পংকজ নাথ
নভেম্বর ২৭ ২০২২, ১৯:১৬
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় কৃষি প্রণোদনা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি পংকজ নাথ তার বক্তব্যে বলেন একমাত্র আওয়ামী লীগ সরকার কৃষকদের সুবিধার্থে ভর্তুকি দিয়ে কৃষি প্রণোদনা সহ বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে আসছে।
উপজেলা পরিষদ মাঠে রবিবার বিকাল সাড়ে ৫ টার সময় কৃষি প্রণোদনা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদার।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপধাক্ষ শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার সরকারি হিজলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহে আলম, হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী সুকদেব বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবিব আজাদ আল জনি তার বক্তব্য বলেন রবি মৌসুমে ২ হাজার ৬০ জন কৃষকদের মাঝে সরিষা, ভুট্টা, সয়াবিন, সূর্যমুখী, মুগ ডাল, চিনাবাদামসহ নানা জাতের উন্নত মানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হবে।
আ/ মাহাদী
