উজিরপুর পৌরসভায় প্রবাসীর বাড়িতে দুধর্ষ চুরি,১১লক্ষাধিক টাকার মালামাল লুট
মে ২৪ ২০২৫, ১৩:১৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভা ৮নং ওয়ার্ড মাহার গ্রামে প্রবাসীর ভবনে দুধর্ষ চুরি সংঘটিত,স্বর্ণালংকারসহ ১১ লক্ষ টাকার মালামাল লুট। চুরির ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় ২২ মে রাতে উজিরপুর পৌরসভা ৮নং ওয়ার্ড মাহার গ্রামের প্রবাসী সোহেল বেপারী স্ত্রী শিমু আক্তার তার মেয়ে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।
গভীর রাতে চোরচক্ররা ভবনের ছাঁদ এর উপর থেকে রুমে প্রবেশ করে গলায় রাম দা ঠেকিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ১১ লক্ষ টাকার মালামাল লুটে করে নিয়ে যায়। এ ব্যপারে ভূক্তভোগী শিমু আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে উজিরপুর মডেলi থানায় অভিযোগ দায়ের করেন। অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরিদর্শন করেন তিনি।
