সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
মে ১৫ ২০২৫, ১৬:০৮
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবীতে বরিশাল ব্রজমোহন কলেজে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ব্রজমোহন কলেজের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে তারা। এসময় সড়কে অবস্থানের পাশপাশি, মানববন্ধন এবং কালোব্যাজ ধারণ করেছে অংশগ্রহণকারীরা। তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন হত্যাকান্ড আমরা মেনে নিতে পারি না।
এতে করে অন্তবর্তীকালীন সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সহজেই প্রশ্ন উঠে। তাই আমরা সরকারকে বলতে চাই সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি সকল হত্যাকান্ড বন্ধ করতে হবে।নতুবা অচিরেই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বাবর খালেদ, আহবায়ক ব্রজমোহন কলেজ ছাত্রদল।
