উজিরপুরে আ’লীগের হামলার শিকার শ্রমিকদল নেতা 

মে ০৯ ২০২৫, ২১:১৪

আমার বরিশাল ডেস্ক,
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগের হামলায় মাহেন্দ্রা চালক শ্রমিকদল নেতা গুরুত্বর আহত হয়েছে। আহত শ্রমিকদল নেতা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
৮ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় হামলার ঘটনা ঘটে । আহত ও স্থানীয় সূত্রে জানা যায় শ্রমিকদল নেতা আব্দুস ছালাম ভবানীপুর কলেজের সামনে থেকে ভ্যান যোগে নিজ বাড়িতে যাওয়ার সময় মুন্সী বাড়ির সামনে গেলে  আওয়ামীলীগের দোসর দূর্নীতিবাজ সাবেক এমপি মোঃ শাহআলম এর মামাতো ভাই আওয়ামীলীগের সদস্য মোঃ কামাল মুন্সীর নের্তৃত্বে তার আপন ভাই ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ কালাম মুন্সী  ও তার পুত্র আওয়ামীলীগ নেতা মোঃ সজল মুন্সীসহ একদল  সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে হামলা চালায় এবং ২৭ শত টাকা লুট করে নিয়ে যায়।
আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আহত শ্রমিক দল নেতা আব্দুস ছালাম জানান ভ্যানে করে যাবার সময় কালাম মুন্সী ও সজল মুন্সী ভ্যান থামিয়ে বলে বিএনপি করো এবং আওয়ামীলীগের নেতা কর্মিদের গালাগালি করো এই বলে মারধর শুরু করে ।
তিনি আরো বলেন ১৮ সালে সংসদ  নির্বাচনের সময় ওটরা ইউনিয়নের বিএনপির নির্বাচনী অফিস তালা মেরে ছিল কামাল মুন্সী,কালাম মুন্সী, সজল মুন্সীসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।
সংবাদটি শেয়ার করুন....