ডেস্ক প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে অলঙ্কার নিকেতন জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ডাকাতিতে ব্যবহার করা হয়েছে র্যাবের পোশাক, পরিচয় দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ছাত্রদের। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তবে পালিয়ে যাওয়া অন্য ডাকাতরা নিয়ে গেছে প্রায় ২৫ লাখ নগদ টাকা এবং কিছু স্বর্ণালঙ্কার।
বাসাটির পাশেই সেখানকার শ্রমিকেরা পুলিশকে সহযোগিতা করে চার ডাকাতকে গ্রেফতার করে। ডাকাতদের ধরতে গিয়ে পুলিশের দুজন সদস্য আহত হন।
ধানমন্ডি জোনের এসি আরও বলেন, এ ঘটনায় জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় এজাহার দায়ের করেছেন। মামলায় গ্রেফতার চারজনসহ পলাতকদের আসামি করা হয়েছে। এছাড়া ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এরই মধ্যে পলাতক কয়েকজন ডাকাতকে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্তের কাজ চলমান, এরপর তাদের গ্রেফতারে অভিযান চলবে।
এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, বাসাটি থেকে এক-দেড় লাখ এবং জুয়েলার্সের মালিকের স্ত্রীর ব্যবহৃত কিছু স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতরা। তবে ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় একটি অফিস ছিল, সেখান থেকে ২০-২৫ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা।
