বরিশালে ট্রাক চাঁপায় যুবক নিহত

নভেম্বর ২৬ ২০২২, ১৭:৩৩

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলা টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড লাহারহাট এলাকার জনৈক মহসিন মিয়ার বাড়ির সামনে বেপরোয়াগতির ট্রাকের (চট্ট মেট্রো-ঢ ৮১-৩৬৪৮) চাঁকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন যুবক (৪০) নিহত হয়েছেন।

 

শনিবার দুপুরে এ দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেলেও পরবর্তীতে স্থানীয়রা চরমোনাই ব্রিজের সামনের রাস্তা উপর থেকে ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন....