বরিশালে স্যানিটেশন উন্নয়নে অংশীজনদের দিনব্যাপী প্রশিক্ষন

ফেব্রুয়ারি ২৮ ২০২৫, ১৮:৪৭

আমার বরিশাল ডেস্ক,
oplus_0

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রচারে স্টেকহোল্ডারদের ভূমিকা শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) সকালে আভাস কতৃক আয়োজিত আভাস প্রশিক্ষন কক্ষে নগরব্যাপি সিডব্লিউআইএস প্রক্রিয়া সম্প্রসারন করার লক্ষ্যে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রচারে স্টেকহোল্ডারদের ভূমিকার উপরে দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

দাতা সংস্থা বিল এ্যান্ড মেলিন্ডা গেটস্ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়, ফ্রেসওয়াটার অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া (ফানসা) ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় “রাইজিং ফর রাইটস্ ফর ষ্ট্রেনদেনিং সিভিল সোসাইটি নেটওয়ার্ক ইন সাউথ এশিয়া টু এচিভ এসডিজি-৬” প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।

টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি-৬) বাস্তবায়নে সরকার ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহকে সহযোগিতা ও নাগরিক সমাজের সক্ষমতা শক্তিশালীকরণের লক্ষ্যে প্রশিক্ষনটি আয়োজিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরো’র সহকারী পরিচালক বিপুল চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল জনস্বাস্থ্য প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী ইমরান তরফদার, এসকেএস’র প্রতিনিধি সাহা দীপক কুমার।

এছাড়াও উপস্থিত ছিলেন এ্যাডভোকেসী এ্যান্ড কমিউনিকেশনের সহকারী পরিচালক, বরিশাল সিটি কপোরেশনের মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস, বিসিসি’র পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুব আলী, আভাসের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রদীপ দাস ও প্রজেক্ট অফিসার কান্তা দে সহ বিসিসি’র ১০টি ওর্য়াডের কমিউনিটি নারী লিডার, সাংবাদিক, ইয়োথ সেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধি সহ ফানসা বাংলাদেশ নেটওয়ার্কের বরিশাল জেলার সদস্য সংস্থা সিডিএস, সেইন্ট বাংলাদেশ, এইড, সান এইড, এর প্রতিনিধি অংশগ্রহন করেন। প্রশিক্ষনটি পরিচালনা করেন সঞ্জয় মুখার্জ্জী, সোশ্যাল ডেভেলপমেন্ট এক্সপার্ট CWIS-FSM Support Cell জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন....