নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। নতুন দলটির নাম হবে ‘জাতীয় নাগরিক পার্টি’।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে ড. ইউনূসের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আব্দুল হান্নান মাসউদ।
নিমন্ত্রণপত্র দিলাম, আর দোয়া নিলাম।’ ক্যাপশনের শেষে একটি হার্ট ইমোজি যুক্ত করা হয়েছে।
এদিকে, আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে গণঅভুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল ‘জাতীয় নাগরিক পার্টি’।
