বরিশালে দুই দিন ধরে নিখোঁজ মাদ্রাসার ছাত্র শাহারিয়া

ফেব্রুয়ারি ১৮ ২০২৫, ২১:২৫

আমার বরিশাল ডেস্ক,

বরিশালের বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের হুসাইন আলী শিকদার কওমি মাদ্রাসা থেকে নামে এক ছাত্র ২ দিন ধরে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ হওয়া ছাত্র শাহারিয়া সিকদার (১১) নগরীর ২৯ নং ওয়ার্ড শাহপরান সড়কের বাসিন্দা  সোহেল শিকদারের ছেলে।

শাহারিয়া সিকদার মাদ্রাসা থেকে গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হারিয়ে যায়। এখন পর্যন্ত শাহারিয়াকে খুঁজে পাওয়া যায়নি। শাহারিয়াকে না পেয়ে তার পিতা-মাতা পাগলের মতো এদিক-সেদিক খুঁজে বেড়াচ্ছেন।

শাহরিয়া নিখোঁজ হওয়ায় আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ শাহারিয়ার পরনে ছিলো কপি কালার পাঞ্জাবী ও সাদা পায়জামা ।  গায়ের রং ফর্সা। যদি কোন ব্যক্তি শাহরিয়াকে দেখেন বা পেয়ে থাকেন তাহলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মোবাইল নং- ০১৭৭৭৫৭৫৯৭৬, ০১৭১৫১৮২৪৩১।

সংবাদটি শেয়ার করুন....