বরিশালে শীতার্তদের পাশে ‘ইয়ামাহা রাইডার ক্লাব’

ডিসেম্বর ২৭ ২০২৪, ১৯:২৬

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ কনকনে শীত ও পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ইয়ামাহা রাইডার্স ক্লাব বরিশাল’র সদস্যরা।

বুধবার রাতে নগরীর লঞ্চ টার্মিনাল, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ,নবগ্রাম রোড বটতলা, চৌমাথা , সিএন্ডবি রোড সহ বরিশালের বিভিন্ন স্থানে ঘুমন্ত প্রায় ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিয়েছে কম্বল, জ্যাকেট, ও সোয়েটার। এসময় উপস্থিতি ছিলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ সহ এসিআই মটরস ইয়ামাহা বাংলাদেশ সকল কর্মকর্তাবৃন্দ ।

শীতবস্ত্র বিতরণকালে ইয়ামাহা রাইডার্স ক্লাব বরিশালের এডমিন জানান, ইয়ামাহা রাইডার্স ক্লাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের প্রাকৃতিক দুর্যোগ- মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে। প্রতিবছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন....