ববিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা
ডিসেম্বর ১৫ ২০২৪, ১৮:৩৩
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যায়নরত নবীন শিক্ষার্থীদের বরণ, আলোচনা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ ডিসেম্বর রোজ রোববার সকাল ১০টায় কবি জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর মো: গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর, ডেইলিস্টার পত্রিকার ব্যুরো প্রধান সুশান্ত দাস, প্রথম আলো পত্রিকার ব্যুরো প্রধান এম জসিম উদ্দিন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো: খালিদ সাইফুল্লাহ, সময় টিভির ব্যুরো প্রধান অপূর্ব অপু, আনন্দ টিভির বরিশাল প্রতিনিধি জুবায়ের ইসলাম চৌধুরী, সাংবাদিক মো: আল-আমীনসহ অন্যান্যরা।
ববি সাংবাদিক সমিতির সভাপতি মো: জাকির হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মো: ইমরান হোসেন।
সমাজ তথা দেশ ও জাতীর কল্যাণে সাংবাদিকদের করনীয়-বর্জ্যনীয় বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
