বরিশালে নৌ-পুলিশের অভিযানে ৫শ’ কেজি জাটকা জব্দ

নভেম্বর ২৪ ২০২২, ১৯:৫৭

আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নৌ-পুলিশের ঝটিকা অভিযানে ৫শ’ কেজি জাটকা জব্দ করা হয়েছে। নৌ-পুলিশ বরিশাল অঞ্চল এর (এসপি) কফিল উদ্দিন এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির’র উপস্থিতিতে নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল জলিল নের্তৃত্বে নগরীর দপদপিয়া টোল সংলগ্ন রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার দিবাগত রাত ১০ টা থেকে রাত ২ টা পর্যন্ত জাটকা বিরোধী এ অভিযান পরিচালিত হয়। এ সময় ঢাকাগামী ৪/৫ টি যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে আনুমানিক ৫শ’ কেজি জাটকা উদ্ধার করা হয়।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান,  বরিশাল সদর নৌ থানা পুলিশের জাটকা বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল দপদপিয়ার জিরো পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় আনুমানিক ৫শ’ কেজি জাটকা জব্দ করা হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার সকালে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে। তিনি আরো জানান, বরিশাল নৌ  পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে। নৌ পুলিশের  জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
সংবাদটি শেয়ার করুন....