ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সভাপতি লতিফ মারা গেছেন

নভেম্বর ২৪ ২০২৪, ১৭:৩১

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ হাওলাদার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ১৭ বছর উপজেলা সভাপতির দায়িত্ব পালন করেন।

শনিবার (২৩ নভেম্বর) রাতে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার (২৪ নভেম্বর) বাদ জোহর ঐতিহ্যবাহী এম উই মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে সেউতিবাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহমেদ রিয়াজউদ্দিন রানা, ইন্দুরকানী উপজেলা জামায়াত ইসলামীর সাবেক আমির হাবিবুর রহমান, বর্তমান আমির মাওলানা আলী হোসাইন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানী প্রেস ক্লাব সভাপতি মো. ফারুক হোসেন, সাবেক সভাপতি এম আহসানুল ছগীর, সাবেক সাধারন সম্পাদক নাছির উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন....