বরিশালে বৃদ্ধাকে মারধর করে অপহরণের চেষ্টা,থানায় মামলা

নভেম্বর ১২ ২০২৪, ২১:৫১

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে ফিল্ম স্টাইলে সিএনজি থেকে বৃদ্ধাকে মারধর করে ছিনতাই ও অপহরণের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় গাড়ির ভেতরে ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন জড়ো হলে পালিয়ে যান দুর্বৃত্তরা।

ঘটনাটি সোমবার (১১নভেম্বর) দুপুরের দিকে নগরীর হাসপাতাল রোডের গুপ্তকর্নার এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় জাকির হোসেন রিপন নামে একজনকে আটক করে আদালতে প্রেরন করা হয়।

ছিনতাই ও অপহরণের শিকার ভুক্তভোগীরা হলেন উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের আবুল হোসেনের স্ত্রী মিনারা বেগম (৬২) এবং তার দেবর মাহাবুব ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগী মিনারা বেগম ৪ জনকে অভিযুক্ত করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছে উজিরপুরের শুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল আলম হাওলাদার (৫৫)। বাকিরা হলেন, কলি বেগম (৩৪), ইশা খানম (২২), মমতাজ বেগম (৪৫)। অভিযোগ সূত্রে জানাযায়, অভিযুক্তদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলমান। গত বছরে ১১ নভেম্বর ২০২৩ ঘরের মধ্যে বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে হত্যা চেষ্টা মামলার বরিশাল আদালতে হাজিরার ধার্য তারিখ ছিলো।

আদালত থেকে বাড়ি ফেরার সময় নগরীর ১৯ নং ওয়ার্ড গুপ্তকর্নার এলাকা থেকে অভিযুক্তরা সহ অজ্ঞাত আরো ২/৩ জনকে নিয়ে ভুক্তভোগী মিনারা বেগম এবং তার দেবর মাহাবুব ইসলামকে মারধর করেন। মিনারা বেগমের গলা থেকে ৯৬ হাজার টাকা মূল্যের একটি স্বর্নের চেইন এবং দেবর মাহাবুব ইসলামের সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা ভুক্তভোগীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন জড়ো হলে পালিয়ে যান দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী সিএনজি চালক রাজু হাওলাদার জানান বৃদ্ধা সহ তার দেবরকে মারধর করে অপহরণের চেষ্টা করে কিছু লোকজন। অপহরণের সাথে সম্পৃক্ত কাউকে তিনি চিনেন না বলে জানান।

বরিশাল কোতোয়ালি মডেল থানায় অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ভুক্তভোগী মিনারা বেগম থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা এ এস আই জামাল অভিযান চালিয়ে জাকির হোসেন রিপন নামে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেন।

সংবাদটি শেয়ার করুন....