বরিশালে এক কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

অক্টোবর ২৯ ২০২৪, ১৬:৩০

আমার বরিশাল ডেস্ক,

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় এক কেজি একশত গ্রাম গাঁজাসহ জেসমিন বেগম (৪০) ও সুমা বেগম(৩৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া বাসস্ট্যান্ড থেকে থানার উপ-পরিদর্শক আল-মামুনের নেতৃত্ব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে এক কেজি একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি বরিশাল নগরীর কাউনিয়া থানার সাধুরবটতলা এলাকায়।

এ বিষয়ে থানার উপ-পরিদর্শক আল-মামুন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই দিন দুপুরে তাদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন....