মঠবাড়িয়া পৌরসভার পানির প্লান্টে বিদ্যুৎ রেগুলেটর স্থাপনের উদ্বোধন

অক্টোবর ০৯ ২০২৪, ১৮:২৯

আমার বরিশাল ডেস্ক,

মঠবাড়িয়া প্রতিনিধি: পানির অপর নাম জীবন হলেও দেশে এখনও চল্লিশ শতাংশ মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত । কোনভাবেই জীবন ধারণ পানি ছাড়া সম্ভব নয়।

বলাবাহুল্য মানুষের শরীরের তিন ভাগের দুই ভাগই পানি।পানি টিস্যুতে অক্সিজেন ও নিউট্রিয়েন্ট সরবরাহ করে। এক কথায় পানি শরীরের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে,’পানিই জীবন’ বললে অত্যুক্তি হবে না।

আজকের প্রতিবেদনে পল্লী বিদ্যুতের লো ভোল্টেজ এর কারনে দীর্ঘদিন ধরে মঠবাড়িয়া পৌরসভায় পানি সরবরাহ ছিলো অনিয়মিত। সুপেয় পানি নিয়মিত না পেয়ে ভোগান্তিতে পড়েন পৌরবাসী।

পৌর নাগরিকদের দুর্ভোগ লাগবের জন্য শত ব্যবস্তার মধ্যেও নাগরিকদের সুবিধা দিতে উদ্যোগ নেন পৌর প্রশাসক ও মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ূম।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে পল্লী বিদ্যুতের সহায়তায় উপজেলার সূর্য মনি গ্রামে হাওলাদার বাড়ির সম্মুখে বিদ্যুৎ রেগুলেটর স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক আবদুল কাইয়ূম।

আর বিদ্যুৎ রেগুলেটর সংযোজনের ফলে পৌরসভার পানির প্লান্ট সহ সংশ্লিষ্ট এলাকার বিদ্যুতের লো ভোল্টেজ সমস্যার সমাধান এবং পানির প্লান্ট থেকে পৌর এলাকায় নিয়মিত পানি সরবরাহ করা সম্ভব হবে বলে ধারনা করা হচ্ছে।এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সঞ্জয় সহ সংশ্লিষ্ট পৌর সভার কর্মকর্তা – কর্মচারীগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....