ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ১৬০ পরিবার পেল সহায়তা

অক্টোবর ০৯ ২০২৪, ১৮:১৭

আমার বরিশাল ডেস্ক,

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: ‎বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ১৬০ পরিবারের মাঝে অর্থ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস।
‎
‎আজ বুধবার (৯ অক্টোবর) বেলা বারোটায় পাথরঘাটা উপজেলা চরদুয়ানী ইউনিয়নের ৭৮ নং হোগলাপাশা বীণাপানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করে।
‎
‎এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। কারিতাসে’র বরিশাল অঞ্চল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস ব্যাপারি, চরদুয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক সাকিল আহমেদ প্রমুখ।
‎
‎পরিবার প্রতি ১ টি করে সোলার লাইট, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৬০০০ টাকা ও স্বাস্থ্য সামগ্রী ১৬০ জন সুবিধাভোগী পরিবারের মাঝে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন....