বরিশালে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম

অক্টোবর ০৮ ২০২৪, ১২:৫৫

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাাল: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে কন্ট্রোল রুম স্থাপন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যেখানে উল্লেখ করা হয়েছে, আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।

এ লক্ষ্যে ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর +৮৮০২৪৭৮৮৬৩৬২১।

সংবাদটি শেয়ার করুন....