রাঙ্গাবালীতে গাজাঁসহ দুই মাদক কারবারী গ্রেফতার

নভেম্বর ২৩ ২০২২, ১৫:০০

আমার বরিশাল ডেস্ক,

এনামুল ইসলাম ,রাঙ্গাবালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাজাঁসহ মোহাম্মদ আলী (৩৩) ও জুয়েল হাওলাদার (২৫) নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলেন উপজেলার ছেটিবাইশদিয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড চতলাখালী গ্রামের মোঃ হানিফ ফরাজীর ছেলে মোহাম্মদ আলী ও মোঃ জলিল হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার।

মঙ্গলবার রাত ৩টার সময় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার এসআই মোঃ এনায়েত হোসেনর নের্তৃত্বে পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী ও জুয়েল হাওলাদার নামের দুই জনকে গাজাঁসহ গ্রেফতার করা হয়।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার জানান, আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....