অতিরিক্ত ডিআইজি হলেন ৪৭ পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৬ ২০২৪, ১৪:০৯

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার ৪৭ কর্মকর্তা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। পদোন্নতি পাওয়া ৪৭ কর্মকর্তার মধ্যে ১২ জন জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন....