বরিশালে ড্রেন থেকে যুবকের লাশ উদ্ধার

সেপ্টেম্বর ২৫ ২০২৪, ১৬:২৭

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর বটতলা বাজার সংলগ্ন নির্মানাধীন একটি ড্রেন থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ড্রেনে পাওয়া মরদেহের পরিচয় যানা যায় বিসিসি’র ১৮নং ওয়ার্ডের বটতলা বাজার সংলগ্ন আদম আলীহাজী মিয়ার গলির স্থানীয় বাসিন্দা বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কর্মচারী ধলু মিয়ার ছেলে মোমেন সিকদার (৩৩)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ফজরের আজান দিলে স্থানীরা নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে বের হলে নির্মানাধীন একটি ড্রেনের মধ্যে এক যুবকের মরদেহ পরে থাকতে দেখে কোতোয়ালি মডেল থানায় ফোন করে বিষয়টি জানান। পরে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন ময়নাতদন্তের জন্য।

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, তারা ভোরবেলায় একটি মরাদেহ ড্রেনে পরে থাকার বিষয় জানতে পেরে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরন করেন।

নিহত’র বড় ভাই মুন্নার কাছে জানতে চাইলে তিনি বলেন আমার ভাইর সাথে কোন ব্যক্তির কোন শক্রতা ছিলো না। তার মৃত্যু হয়েছে স্ট্রোক করে। তবে মৃত্যুর বিষয়ে আমাদের কোন অভিযোগ নেই। এবং কি আমরা কোন মামলাও করবো না।

সংবাদটি শেয়ার করুন....