বরিশালে কৃষকদল কমিটির অনুমোদন

সেপ্টেম্বর ১৩ ২০২৪, ২১:৫৯

আমার বরিশাল ডেস্ক,

শামীম আহমেদ ॥ বাংলাদেশ জাতীয়তবাদী কৃষকদল বরিশাল মহানগর সাবেক সদস্য সচিব ও সরকার বিরোধী আন্দোলনে অগ্রগামী রাজপথের সদস্য মোঃ সাহেদ তালুকদারকে আহবায়ক ও ঞ্জুর মোর্শেদ মাহাবুবকে সদস্য সচিব করে বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাথারন সম্পাদক মোসারেফ হোসেন।

কমিটির অপর সদস্যরা হচ্ছেন সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান খান লিটন,যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমান।

মহানগর কৃষকদল নতুন কমিটির নেতৃবৃন্দ রাতে সড়ক পথে নগরীর কাশিপুর এলাকায় এসে পৌছলে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরন করে নেয়।

সংবাদটি শেয়ার করুন....