বরিশালে গৃহপরিচারিকাকে ধর্ষনের দায়ে যাবজ্জীবন
সেপ্টেম্বর ১০ ২০২৪, ২০:১৫
নিজস্ব প্রতিবেদক: গৃহপরিচারিকাকে ধর্ষনের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমা করা হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো: ইয়রব হোসেন আসামীর উপস্থিতিতে মঙ্গলবার এ রায় দেন। রায় ঘোষনার পর আদালত সাইফুলকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ট্রাইবুনালের সাটলিপিকার সাইফুল ইসলাম চৌধুরী জানান, মামলা চলমান অবস্থায় সাইফুলকে ৯ বছর আগে পুলিশ গ্রেপ্তার করলে সে কারাগারে ছিলো। ডিএনএ টেষ্টে সাজ্জাদ সাইফুলের সন্তান প্রমানিত হয়।
মঙ্গলবার রায় ঘোষনার আগে সাইফুলকে আদালতে আনা হয়েছিলো। সাজ্জাদের ভরনপোষনের দায়িত্ব সাইফুলকে প্রদানের নির্দেশ দিয়েছে আদালত। সাইফুল মুলাদী উপজেলার তিলমার গ্রামের মো: শাহ আলম খানের ছেলে।
আদালত সুত্রে জানা গেছে, সাইফুলের বাসায় গৃহপরিচার কাজ করতো রেবেজা আক্তার নামক এক তরুনী। সাইফুল তার সঙ্গে অনৈতিক সম্পর্ক করলে সে গর্ভবতি হয় এবং ২০১৪ সালে পুত্র সন্তান জন্ম দেয়। সাইফুল সন্তানের স্বীকৃতি দিতে অস্বীকার করে।
এ ঘটনায় রেবেজার মা রেবানী বেগম বাদী হয়ে সাইফুল ও তার স্ত্রী রাজিয়া বেগমের বিরুদ্ধে ২০১৪ সালের ৮ এপ্রিল মামলা দায়ের করেন। মুলাদী থানার তৎকালীন পরিদর্শক মো: নুরুল ইসলাম একই বছরের ২৩ এপ্রিল দুই আসামীর রিরুদ্ধে অভিযোগপত্র দেন। বিচারে রাজিয়া বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে আদালত খালাস প্রদান করেছে।
