বরিশালে স্বাধীন বাংলা কনসার্ট : বর্নাত্যদের পাশে দাড়াই
সেপ্টেম্বর ০৯ ২০২৪, ২০:৩৯
নিজস্ব প্রতিবেদক: বর্নাত্যদের সহযোগিতার জন্য বরিশালে অনুষ্ঠিত হয়েছে স্বাধীন বাংলা কনসার্ট। গতরাতে নগরীর প্লানেট ওয়ার্ল্ড শিশুপার্কে শত শত সংগীত প্রেমীর উপস্থিতিতে এতে সংগীত পরিবেশন করেন দেশের সুপরিচিত কয়েকটি ব্যান্ড দল।
এরমধ্যে রয়েছে- মেঘদল, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওয়ারসাইট, স্মার্ট ডি রকস্টার, হিউম্যান রিসোর্স, ব্যাঞ্জনবর্ণ প্রভৃতি। অনুষ্ঠানের আয়োজক সার্কেল অব ফিফ্থ জেনারেশনের পক্ষ থেকে জানানো হয়- বরিশালের মিউজিক অঙ্গনকে আরো শক্তিশালী করার জন্য ২০০৯ সাল থেকে কাজ করে যাচ্ছি।
আমরা এ পর্যন্ত বরিশাল রক ফেস্ট এর চারটি ইভেন্ট করেছি, যেখানে বরিশালের আন্ডারগ্রাউন্ড ব্যান্ডসহ সারাবাংলাদেশের অনেকগুলো ব্যান্ড পারফর্ম করেছিল।
তাই দেশের এই ধরনের একটি ক্রাইসিস মোমেন্টে আমরা বন্যার্তদের পাশে দাঁড়াতে চেয়েছি, আমাদের টিকিটের পুরো টাকা আমরা বন্যার্তদের জন্য সাহায্য করেছি। বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল অঞ্চলের কয়েকজন সমন্বয়ক এবং স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের এই আয়োজনে সহযোগিতা করেছে এবং নির্মল বিনোদনের মাধ্যমে বর্নাত্যদের সহায়তায় এগিয়ে এসেছেন।
বরিশালের প্রখ্যাত গীটারিস্ট ও মূল আয়োজক মিন্টু চৌধুরী জানান, বর্নাত্যদের সহায়তার জন্য বরিশালে আমরা এই আয়োজন করি। ঢাকার পরিচিত বেশ কয়েকটি ব্যান্ডদল কোনরকম পারিশ্রমিক ছাড়াই বরিশালের দর্শকদের প্রাণবন্ত বিনোদন দিয়ে গেলেন।
বিশেষ করে প্লানেট ওয়ার্ল্ড শিশুপার্কের সত্ত্বাধিকারী মোহছেনা শহীদ নীলা আমাদেরকে ভেন্যু দিয়ে সহযোগিতা করায় তার কাছে আমাদের কৃতজ্ঞতা রইলো। কনসার্টের সকল আয় আমরা বর্নাত্য মানুষের কাছে পৌছে দেয়ার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি।
