প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

সেপ্টেম্বর ০১ ২০২৪, ২১:১১

আমার বরিশাল ডেস্ক,

গৌরনদী প্রতিনিধি ॥ অনিয়ম, দূর্নীতির বিস্তর অভিযোগ এনে প্লাকার্ড হাতে নিয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী করে আন্দোলণ শুরু করেছে স্কুলের শিক্ষার্থীরা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের।

রোববার সকাল সাড়ে দশটার দিকে স্কুল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলণ শুরু করলে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের নিবৃত করে।

আন্দোলণরত দশম শ্রেনীর একাধিক শিক্ষার্থীদের অভিযোগ, প্রধানশিক্ষক অখিল চন্দ্র দাস স্কুলকে অনিয়ম-দূর্নিতীর আতুর ঘরে পরিণত করে রেখেছে। এতোদিন তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি।

তাই প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে তারা একদফার আন্দোলণ করছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, স্কুলে জনবল নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন স্তরে দূর্নীতির সাথে জড়িত প্রধান শিক্ষক অখিল। এতোদিন সে (প্রধান শিক্ষক) আওয়ামী লীগের নেতাদের সাথে আতাত করে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করেছেন।

এ বিষয়ে প্রধানশিক্ষক অখিল চন্দ্র দাসের (০১৭৯৯৪৪৪৮৮৮) নাম্বারে কল দেওয়া হলেও তাকে না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল বলেন, আন্দোলনের বিষয়টি শুনেছি। প্রধানশিক্ষকের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে। সেগুলোর সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন....