পিরোজপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া মাহফিল
সেপ্টেম্বর ০১ ২০২৪, ২০:০৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কুয়াকাটায় বন্যানিয়ন্ত্রণ বেরিবাধের সৌন্দর্য বর্ধন ও জলবায়ু প্রভাব থেকে উপকূলকে রক্ষা এবং বজ্রপাত রোধে ১৬ হাজার তালের বীজ রোপণ করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা মানবিক সহায়তা কেন্দ্রের উদ্যোগে এ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়।
এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী নজরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসাইন আমির, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, বিএনপির নেতারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা মানবিক সহায়তা কেন্দ্রের সভাপতি ও বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান।কুয়াকাটা চৌরাস্তার পূর্ব দিক থেকে শুরু করে পাঁচ কিলোমিটার বেরীবাধে এ তালের বীচ রোপণ করা হবে বলে জানান এই সংগঠনের নেতারা।
