সোমবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় শিক্ষার্থীদের হাতে ‘Stop violence to woman’, ‘সহিংসতা কে না বলি’, ‘তনু থেকে মৌমিতা বরিশাল থেকে কলকাতা’ ‘Stop Rape’সহ নানা স্লোগান সম্বলিত প্লাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, আমরা চাই পৃথিবীর সব রাষ্ট্র নারীদের জন্য নিরাপদ হোক। আমরা আমাদের বোনের হত্যার বিচারের দাবি নিয়ে এখানে এসেছি।
এ সময় উপস্থিত ছিলেন ববির শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বায়করা
